সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জ মডেল থানা মসজিদের ইমামের দাফন সম্পন্ন
কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জ মডেল থানা মসজিদের পেশ ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০)-এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শিব্বির আহমেদ রশিদ, সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদুল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোল্লা খায়রুল নোমানী, সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা, বিআরডিবির ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, আখরাবাজার মদনী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়বসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার ফিল্ড অফিসার ডা. মাওলানা কামরুল হাসান, হিসাবরক্ষক কাম ফিল্ড সুপারভাইজার মো. শফিকুল আলম সারওয়ার, মাস্টার ট্রেইনার মাওলানা ওমর ফারুক, ফিল্ড সুপারভাইজার হাফেজ মাওলানা এ. কে. এম. মোস্তফা কামাল, মাওলানা আবু সাঈদ, কেয়ারটেকার খন্দকার মাওলানা সাদেকুজ্জামান, কিশোরগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক সাদী, মাওলানা জাকারিয়া আমিনী, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিগণ।
এদিকে, ইফার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৬টায় সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
শোকবার্তায় আরও বলা হয়, মাওলানা মোস্তাফিজুর রহমান কিশোরগঞ্জ জেলা কারাগারের গণশিক্ষা কেন্দ্রে বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক সহ আর অনেকে।







