নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে আজ রোববার (২৫ জানুয়ারি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে কমিশনের সব সদস্য দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।
তিনি আরও বলেন, এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বিষয়ে আলোচনা হবে।










