মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে:
-
১৬ নভেম্বর (রোববার): ঢাকায় আলোচনা সভা
-
১৭ নভেম্বর (সোমবার): টাংগাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও আলোচনা সভা
আলোচনা সভা ১৬ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সভার সভাপতিত্ব করবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু।
সভায় বক্তব্য রাখবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সকল জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।







