জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
রোববার (৭ ডিসেম্বর) জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ফেসবুকে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করা হয়েছে।
গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শওকত মাহমুদকে করা হয়েছে মহাসচিব।
উল্লেখ্য, ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছিল।







