বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির ৭ম দিনে কিশোরগঞ্জের নেতাদের অংশগ্রহণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি চলছে। শনিবার (১৩ ডিসেম্বর) এই কর্মসূচির সপ্তম দিন।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিকেল ৪টায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারাও আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন। দলীয় নেতারা জানান, ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভবিষ্যৎ ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে।







