আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজ রিমুভের অভিযোগ
অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “শরিফ ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে আমার অফিসিয়াল ফেসবুক পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয়।
উল্লেখ্য, ঘটনার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজটি সার্চ করেও খুঁজে পাওয়া যাচ্ছে না।







