নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারি সব ধরনের যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত নির্ধারিত লোগো সরকারি সব ধরনের পত্র যোগাযোগে পত্রের উপরের ডান পাশে ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।







