জামায়াতের সঙ্গে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে যাবে ইসলামী আন্দোলন
শুক্রবার (১৬ জানুয়ারি) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না, ইসলামের প্রতি জনতার আবেগের সঙ্গেও প্রতারণা করতে পারি না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এই অবস্থান থেকে বিচ্যুত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”
তিনি আরও বলেন,
“আপনারা লক্ষ্য করেছেন, গতকাল ১১-দলীয় জোটের ব্যানারে—যেখানে আমরাও ছিলাম—একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন সেই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়।”







