জামায়াত নিজেরাই নাস্তিক: কিশোরগঞ্জে বিএনপি নেতা মাজহারুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মোশাররফ হোসেন।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “জামায়াত নিজেরাই নাস্তিক। তারা বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বলা হচ্ছে—যদি জামায়াতে ইসলামীকে ভোট দেন তবে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যেতে হবে।”







