নির্বাচনকে সামনে রেখে এনসিপির মনোনয়ন কার্যক্রম শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।
তিনি বলেন, “মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য এর দাম রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা।”
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ১৫ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক বাছাই তালিকা।
তিনি আরও জানান, মনোনয়ন ফরম তিনটি মাধ্যমে সংগ্রহ করা যাবে — কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে এবং দুই মুখ্য সংগঠক বা সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।







