রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করলেন
রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আজ (১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দীন আহমেদ। রেজা কিবরিয়া মহাসচিবের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রেজা কিবরিয়া একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (IMF) কাজ করেছেন এবং পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগে সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে (১৯৯৬-২০০০) দায়িত্ব পালন করেছেন। এছাড়া কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন।
রাজনীতিতে তার পরিচয় গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।







