এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিক সম্মেলন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে ব্রিফিং করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতাল সম্মুখে এক সংবাদ সম্মেলনে তিনি দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ডা. জাহিদ সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আশাবাদী। তিনি দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া কামনা করেন।
তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য অনেক সময় যাচাই–বাছাইহীন। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি। ডাক্তারদের দল সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, “প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথম বিবেচনা করা হবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা।”







