এনসিপিসহ নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)—এই তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” আজ ঘোষিত হবে। তিনি আরও বলেন, ডিআরইউ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্য প্রচেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা আসবে, যেখানে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন।
জোটে আরও কারা যুক্ত থাকছেন—এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো যাবে না বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন। সময়মতো সব জানানো হবে বলে জানান তিনি।







