সৈয়দ এহসানুল হুদার বিরুদ্ধে আপিল খারিজ, বহাল থাকল মনোনয়ন
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন খারিজ করা হয়েছে। ফলে জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল থাকল।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল হুদার বিরুদ্ধে হলফনামায় অনিয়মের অভিযোগ এনে আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগটি গ্রহণযোগ্য নয় বলে আপিল খারিজ করে দেয়।
এ বিষয়ে সৈয়দ এহসানুল হুদা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ছিল। নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে আপিল খারিজ করায় তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন।







