কটিয়াদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে কটিয়াদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা পরিষদ মার্কেটে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ সামসুল আরেফিন তারা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার, কটিয়াদী ডিগ্রী কলেজের সাবেক জি.এস. সাইদুর রহমান সাইদু, উপজেলা বিএনপির সদস্য অ্যাড. ইলিয়াস কাঞ্চন ভূঞা শরিফ, আব্দুল কাইয়ুম, সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আজিজুল হক শাহজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক মো. কাজল, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আ. আজিজ প্রিন্স, জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসদুল আলম মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম, জালালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আমিনুল হক সজল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলনসহ কটিয়াদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা একত্রিত হয়েছি। তার দ্রুত সুস্থতা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নয়, দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা খন্দকার মো. জুনায়েদ আহমেদ।
বর্তমানে বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।




