সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

কটিয়াদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী সদর নয়াপাড়া এলাকা থেকে শুরু হওয়া এ মিছিলে সংগঠনের বেশ কিছু কর্মী মুখে মাস্ক পরে অংশ নেন, আর বাকিরা প্রকাশ্যে পদযাত্রায় যোগ দেন। পুলিশের চোখ ফাঁকি দিয়েই তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দেন।

মিছিলে ব্যবহৃত ব্যানারে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমনের ছবি ছিল এবং তাতে লেখা ছিল— “দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে মিছিল।” অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি তারা মোল্লা সুমনের নামেও স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি কোনো ধরনের বাধা, প্রতিবন্ধকতা বা আইন–শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়। ঘটনায় কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের তথ্য পাওয়া যায়নি। মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার হচ্ছে।

অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আলী রহমান প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শরিফুল আলম। তিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তারা কিশোরগঞ্জের প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, সম্ভাব্য ইপিজেড নির্মাণ এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা , বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলার আমীর মোঃ রমজান আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম , হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মবিন মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক , কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুল্লাহ,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দিলু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক ইকরাম হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস এর সিনিয়র সহ-সভাপতি শের জাহান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।