লালবাগে অভিযান: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সামাদ উদ্দিন বিজয় গ্রেফতার
রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয় (২৭)–কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। সিটিটিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আগারগাঁও এবং ডেমরা এলাকায় নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।







