কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
“নিজ আঙ্গিন্না পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী। অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই সচেতনতা অত্যন্ত জরুরি। এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে, তাই বাসাবাড়ি, ছাদ, বাগান বা উঠোনে জমে থাকা পানি তিন দিনের বেশি না রাখতে এবং নিয়মিত পরিবর্তন করতে হবে। দিনের বেলায় এডিস মশার কামড় বেশি হওয়ায় মশারি ব্যবহারসহ ব্যক্তিগত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
তারা আরও বলেন, জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। জ্বর কমলেও ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়ি ফেরার উচিত নয়।
কিশোরগঞ্জ পৌরসভা জানায়, পুরো মাসজুড়ে শহরের বিভিন্ন এলাকায় ফগিং, লার্ভিসাইড স্প্রে, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচার চলবে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array