বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ১৪৩২
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ১৪৩২

হোসেনপুরে দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্বশুরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে এবং আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হন। দ্রুত অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

একই পরিবারের দুই সদস্যের পরপর মৃত্যুতে স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে তাতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে তাতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর কিশোরগঞ্জ শহরের গাইটাল ফার্মের মোড়ে আনোয়ারা ল্যাব অ্যান্ড হাসপাতালের সামনে জেলা তাতী দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

জেলা তাতী দলের আহ্বায়ক সাহেব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বোরহান উদ্দিন সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, কিশোরগঞ্জ সদর উপজেলা তাতী দলের আহ্বায়ক রাকিব মাহবুব পল্টন, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম হীরা, শাহজাহান সাজু, হেলাল উদ্দিন, রুকন উদ্দিন, শরীফুল আলম, আতাউর রহমান, আনিসুর রহমান এবং হোসেনপুর উপজেলা তাতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

এছাড়াও তাতী দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

রমজান উপলক্ষে কিশোরগঞ্জে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
রমজান উপলক্ষে কিশোরগঞ্জে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিক্রয়যোগ্য পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের কাচারি বাজারে টিসিবির এ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, ট্যাগ অফিসার ও প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) মো. মোজাম্মেল হক, সহযোগী ট্যাগ অফিসার (প্রজীপ) মাঠ সংগঠক মো. আল মামুন, টিসিবি ডিলার হেমা ঐশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল আলম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয়ের জন্য জেলা স্মরণী মোড়, মোরগ মহল, পৌর মার্কেট সংলগ্ন এলাকা, শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা, একরামপুর সিএনজি স্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বর, গাইটাল পুকুর পাড়, গাইটাল ফার্মের মোড় ও জালালপুর বাজার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে কার্যক্রম তদারকির জন্য একজন ট্যাগ অফিসার ও একজন সহযোগী ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ডিলারের ট্রাক থেকে সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, প্রতিদিনের বিক্রয় প্রতিবেদন (বিক্রিত পণ্য, অবশিষ্ট পণ্য ও ক্রেতার সংখ্যা) সংগ্রহ করা এবং কোনো ধরনের মজুত বা কালোবাজারি রোধে ট্যাগ অফিসাররা কঠোর নজরদারি করবেন।

টিসিবির নির্ধারিত মূল্যে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), চিনি ১ কেজি (প্রতি কেজি ৮০ টাকা), মসুর ডাল ২ কেজি (প্রতি কেজি ৭০ টাকা), ছোলা ১ কেজি (প্রতি কেজি ৬০ টাকা) এবং খেজুর আধা কেজি (১৬০ টাকা) কিনতে পারবেন।

কটিয়াদীতে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মাইনুল হক মেনু প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
কটিয়াদীতে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ মসম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভা কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান, ডাঃ আববদুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছিদ্দিকুর রহমান, ফেকামার কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শিরিন হাকিম মাহমুদা, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, সকলের সহযোগিতার ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানিয়ে দিবসটি পালন করতে হবে। তিনি আর বলেন, মহান ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা ও গৃহীত কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।