হোসেনপুরে নবনির্বাচিত সাংসদ মাজহারুল ইসলামের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গে হোসেনপুর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহসিন মাসনাত, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, কৃষি কর্মকর্তা শেখ মহসিন, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ সোহেল রানা, এলজিইডির কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, বিএমইউজে সভাপতি এস কে শাহীন নবাব ও সাংবাদিক এস এম রিফাত প্রমুখ।
বক্তারা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






