শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কোথায় দরকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট -তথ্য দিতে বললেন এমপি জালাল উদ্দিন

মাইনুল হক মেনু প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:২৪ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কোথায় দরকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট -তথ্য দিতে বললেন এমপি জালাল উদ্দিন

কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় যেসব কাঁচা বা পাকা সড়কে ব্রিজ ও কালভার্ট নির্মাণ প্রয়োজন কিংবা যেসব সড়ক নির্মাণ ও মেরামতের প্রয়োজন রয়েছে, সেসব স্থানের তথ্য লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনগণের কাছ থেকে প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রয়োজনীয় তথ্য লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আবেদনপত্রে সংশ্লিষ্ট রাস্তার নাম, সুনির্দিষ্ট স্থান, গ্রামের নাম, ইউনিয়ন বা ওয়ার্ডের নাম এবং প্রকল্পের আইডি নম্বর (যদি থাকে) উল্লেখ করে জেলা নির্বাহী প্রকৌশলী, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী অথবা সরাসরি সংসদ সদস্যের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সমস্যা অনেক থাকলেও ধাপে ধাপে সব সমস্যার সমাধান করা হবে। আপনাদের সেবক হিসেবে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিয়ারচরে আলোচনা সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী শরিফুল আলম

আজিজুল ইসলাম, কুলিয়ারচর প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিয়ারচরে আলোচনা সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী শরিফুল আলম

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মে, ২০২৬) বিকেলে কুলিয়ারচর উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
​উপজেলা শ্রমিক দল -এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. শরিফুল আলম এমপি।
​আলোচনা সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব এডভোকেট মশিউর রহমান, সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
​জনাব মো. কিতাব আলী মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি, কুলিয়ারচর উপজেলা শাখা।
​জনাব এম এ হান্নান, সাধারণ সম্পাদক, বিএনপি, কুলিয়ারচর উপজেলা শাখা।
​জনাব হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক, বিএনপি, কুলিয়ারচর পৌর শাখা।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব সারফ উদ্দিন খান স্বপন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব তৌহিদুল ইসলাম বিপ্লব।
​সভায় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‘সব নদী হয়ে গেছে, হাওর ঘুরে আবেগঘন মন্তব্য এমপি এড. ফজলুর রহমানের

মোঃ আলী রহমান খান প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
‘সব নদী হয়ে গেছে,  হাওর ঘুরে আবেগঘন মন্তব্য এমপি এড. ফজলুর রহমানের

: অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনের কৃষকদের দুঃখ দূর্দশা স্বচক্ষে পরিদর্শন শেষে কৃষকদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসতে দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রের প্রতি আহবান জানান কিশোরগঞ্জ ৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য এড. ফজলুর রহমান।
তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকার ২৪টি ইউনিয়নের হাওর ঘুরে যা দেখেছি তাতে এটা হাওর বলে মনে হয়না, সব নদী হয়ে গেছে। এই নদীতে তলিয়ে গেছে কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সোনালী ধান, হারিয়ে গেছে তাদের সাধ ও স্বপ্ন। এমন দূর্যোগ আমি আমার দীর্ঘ জীবনে খুব কমই দেখেছি। হাওরের এমন কোন ঘর নেই , এমন কোন কৃষক নেই যারা এই দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়নি। তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, হাওরের ক্ষতিগ্রস্থ কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমার সকল নেতা-কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হাওরের কৃষকদের পাশে থাকবো ইনশাল্লাহ। শনিবার (২ মে) বিকেলে অষ্টগ্রামের জিরো পয়েন্ট এলাকায় সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এড. ফজলুর রহমান। ।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এড. উম্মে কুলছুম রেখা, উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বকেয়া কর আদায়ে ভিন্ন পথ: কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার ঘোষণা

আজিজুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
বকেয়া কর আদায়ে ভিন্ন পথ: কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার ঘোষণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর পৌরসভার প্রশাসক মো. ইয়াসিন খন্দকার। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বকেয়া কর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নাগরিকদের ওপর চাপ সৃষ্টি না করে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মেলায় করদাতাদের জন্য বিশেষ ছাড় বা প্রণোদনার বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বকেয়া পরিশোধে আগ্রহী হন।

পৌর প্রশাসক বলেন, “পৌরসভা আমাদের সবার। সময়মতো পৌরকর পরিশোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা চাই, এই মেলার মাধ্যমে মানুষ সহজ ও আনন্দঘন পরিবেশে তাদের বকেয়া পরিশোধ করুক।” এ লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা মেলার প্রচার-প্রচারণা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।