ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাব–এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এ এম ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ–এর অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের সেক্রেটারি হেলাল চৌধুরী।
এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান, সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাবেক সিনিয়র সহসভাপতি আলম সারওয়ার টিটু, সহ সভাপতি (সহযোগী) অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু ও এটিএম নিজাম, সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি এবং কার্যকরী কমিটির সদস্যসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহ মাঠ–এর ইমাম মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ।




