কিশোরগঞ্জে জমির বিরোধে ব্যবসায়ী খুন
ছবিঃ সংগ্রহীত
কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সদর উপজেলার মারিয়া ইউনিয়নে বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারের কাঁচামালের ব্যবসা করতেন। আর আহত দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
স্থানীয় বাসিন্দারা জানান, ১০-১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাগ্বিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে আজ সকালে সিরাজুলের ছেলে রুবেল মিয়া (৩২) দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান।
এ সময় বড় বাজারের ব্যবসায়ী সুমন পরিস্থিতি শান্ত করতে ও দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল ব্যবসায়ী সুমনের বুকে ছুরিকাঘাত করেন। হামলায় সুমন ও দুলাল দুজনেই জখম হন।
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন।







