উকিলপাড়া থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোরগঞ্জ সদর থানার মামলা নম্বর-৩২(০২)২১, জিআর নম্বর-৭৯(২)২১-এর পলাতক আসামি মো. চন্নু মিয়া (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মৃত আব্দুল হাসিমের ছেলে এবং তার বাড়ি কিশোরগঞ্জ সদর থানার উকিলপাড়া টেম্পুস্ট্যান্ড এলাকায়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।







