কিশোরগঞ্জে তাতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর কিশোরগঞ্জ শহরের গাইটাল ফার্মের মোড়ে আনোয়ারা ল্যাব অ্যান্ড হাসপাতালের সামনে জেলা তাতী দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
জেলা তাতী দলের আহ্বায়ক সাহেব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বোরহান উদ্দিন সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, কিশোরগঞ্জ সদর উপজেলা তাতী দলের আহ্বায়ক রাকিব মাহবুব পল্টন, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম হীরা, শাহজাহান সাজু, হেলাল উদ্দিন, রুকন উদ্দিন, শরীফুল আলম, আতাউর রহমান, আনিসুর রহমান এবং হোসেনপুর উপজেলা তাতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।
এছাড়াও তাতী দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।







