সাবেক ছাত্রদল নেতা জাকির খানের আগমন, বিন্নাটিতে ইফতার ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জ সদর উপজেলা-এর বিন্নাটী ইউনিয়নের কয়ার খালী সাংস্কৃতিক ক্লাবের আমন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আগমন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কয়ার খালী বাজারসংলগ্ন ঈদগাহ ময়দানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এবং কিশোরগঞ্জের তুমুল জনপ্রিয় নেতা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল খান(ভিপি সোহেল)।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, বিন্নাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম মোল্লা, সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু হানিফ, যুববিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটন, বিন্নাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. বারিক খান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ও যুববিষয়ক সম্পাদক সবুর খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিন্নাটী ইউনিয়ন বিএনপির নেতা মঞ্জুরুল হক মঞ্জুর উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে তিন সহস্রাধিক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




