মহান স্বাধীনতা দিবসে কটিয়াদী সাহিত্য সংসদের আলোচনা ও সাহিত্য আসর
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লার মাহমুদ প্যালেসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি কবি হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাহিত্যমোদী ও শিল্পপতি মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, করিমগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. শাহজাহান শাজু, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা, সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম, কবি ও ছড়াকার বিজন কান্তি বণিক, কবি আলী আকবর, কথাশিল্পী ও প্রভাষক ললিতা রানী বর্মন এবং কবি কামরুন নাহার সাথী।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন এবং স্বরচিত লেখা পাঠ করেন আবদুর রহমান রুমী, আলোকচিত্রী মো. মাইন উদ্দিন বুলু, সাংবাদিক ও কথাশিল্পী রুহুল আমীন রাজু, সংগঠনের সাধারণ সম্পাদক কবি দীপা বর্মণ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, মুহাম্মদ শামীম রেজা, মো. আসাদুজ্জামান আসাদ, কবি ও ছড়াকার গোলাপ আমিন, শিক্ষক মাহমুদ কামাল, কবি মীর জাহান ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন, জিসান আজাদ, সাদেকুল ইসলাম ও আমিনুল হক।
এছাড়া আবৃত্তি পরিবেশন করেন বাসিরুল আমিন, পীযুষ কান্তি সরকার, রফিকুল হায়দার টিটু, নাদিম ইবনে নাছির খান, রাজীব সরকার পলাশ ও ওমর ফারুক। খুদে শিক্ষার্থীদের মধ্যেও আবৃত্তি পরিবেশন করেন সুস্মিতা সরকার, নাজিফ ইবনে ফারুক, নাবান মোহাম্মদ খান, নুছরাত জাহান নরিন প্রমুখ।
অনুষ্ঠানে কবি বেবী মোস্তফা, আমিন সাদিক, পলাশ বিশ্বাস, এম. এ. কাদির, খায়রুল তালুকদার, সামিউল আমিন ওশান, মারিয়া সুলতানা নিভা, মীর হোজায়ফা কবীর, মীর হোমায়রা কবীর, মায়িদা, সানজিদা আফরিন সুইটি, কবিতা আফরোজা, ফারজানা আক্তার, মরিয়ম, মেহবুবা সুমনা, মাহিনূর সোহানা হৃদিতা, তৌফিকুর রহমান জুয়েলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির সংগ্রহশালার জন্য বিভিন্ন লেখকের স্বরচিত বই উপহার দেওয়া হয়। এর মধ্যে ছিল অধ্যাপিকা দীপা বর্মণের “ভ”, প্রভাষক ললিতা রানী বর্মনের “অধরা স্বপ্ন এবং আরও কয়েকজন”, কবি মীর জাহান ভূঁইয়ার “ফাল্গুন করবী” এবং কবি কামরুন নাহার সাথীর “হেঁটে যাই শূন্যের দিকে”।




