কটিয়াদী নজরুল একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির কার্যালয়ে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও একাডেমির উপদেষ্টা ফজলুল হক জোয়ারদার আলমগীর।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কটিয়াদী সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম, দেবাশীষ রায় পার্থ, মধুসূদন সাহা, আব্দুল মান্নান স্বপন ও শামসুল আলম প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বদিউজ্জামান বাচ্চু, আব্দুর রউফ খোকন, শামসুল আলম, আব্দুল মান্নান স্বপন ও রফিকুল ইসলাম শাহীন। তবলায় সঙ্গত করেন দেবাশীষ রায় পার্থ।






Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array