শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ ১৪৩২
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ ১৪৩২

কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাইনুল হক মেনু প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টা ৩০ মিনিটে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস ও গার্লস গাইড অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এবং কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম মাহফুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, মো. শফিকুর রহমান বাদল, মো. শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলী, সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিক রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই স্থানে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০, দুইজন ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০, দুইজন ঢাকায় প্রেরণ

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অছিম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাকুন্দিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার মাইজহাটি এলাকার বাবর আলী মার্কেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির পুলেরঘাট (কালিয়াচাপড়া) বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আচমিতা কলি ক্রীড়া চক্রের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিজানুর রহমান প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
আচমিতা কলি ক্রীড়া চক্রের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে কিশোরগঞ্জের আচমিতা কলি ক্রীড়া চক্রের উদ্যোগে পুস্তক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী ও তরুণদের মাঝে শিক্ষামূলক বিভিন্ন বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুর রহমান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক আলীজ্জামান মহসিন এবং সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই এমন দিনে পুস্তক প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করার মাধ্যমে জ্ঞানচর্চা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।