কিশোরগঞ্জে ৯নং ওয়ার্ডে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ শহর শাখার ৯নং ওয়ার্ডের উদ্যোগে আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমির অধ্যাপক রমজান আলী।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ শহর শাখার ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র সভাপতি এম ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
-
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক,
-
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া,
-
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম,
-
শহর শাখা জামায়াতে ইসলামীর আমির আ. ম. ম. আব্দুল হক,
-
সেক্রেটারি আবু নাসের নঈম প্রমুখ।
নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন দিক ও করণীয় তুলে ধরা হয় সভায়।




