তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী ইউপি সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত
তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ তিনটি ব্যাচে অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) শেষ ব্যাচের প্রশিক্ষণের মাধ্যমে পুরো কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।
প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ১৯–২০ নভেম্বর, যেখানে অংশগ্রহণ করেন তাড়াইল, সাচাইল ও দিগদাইড় ইউনিয়নের ইউপি সদস্যরা। দ্বিতীয় ব্যাচে অংশ নেন রাউতি ও তালজাঙ্গা ইউনিয়নের সদস্যরা, যা অনুষ্ঠিত হয় ২৩–২৪ নভেম্বর। শেষ ব্যাচে ২৬–২৭ নভেম্বর অংশ নেন জাওয়ার, ধলা ও দামিহা ইউনিয়নের ইউপি সদস্যরা।
পুরো প্রশিক্ষণ কর্মসূচির কোর্স ডিরেক্টর ছিলেন কিশোরগঞ্জের ডিডিএলজি। কোর্স কো-অর্ডিনেটর ও রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ জিসান আলী। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
প্রশিক্ষণের সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান ভুঞা, উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, তাড়াইল, কিশোরগঞ্জ।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা নিষ্পত্তির ধাপ, গ্রাম আদালতের ভূমিকা ও কার্যকারিতা, সালিশ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, গ্রাম পর্যায়ে সেবাদান প্রক্রিয়া আরও গতিশীল করতে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।




