৫৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, ভেলায় লাশ শ্মশানে পৌঁছায়
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটী, আমলাপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় বর্ষাকালে হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ শ্মশানঘাটে পৌঁছানো একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা বা কলাগাছের ভেলা। সামর্থবানরা নৌকা ভাড়া করতে পারলেও দরিদ্রদের জন্য এটি প্রায় অসম্ভব। ফলে অনেকেই কলাগাছের ভেলায় লাশ শ্মশানে নিয়ে যান।
স্থানীয়রা জানান, ৩ নম্বর ওয়ার্ড পঞ্চবটীর মূল রাস্তার দক্ষিণ দিকের শেষ থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে এখনও সংস্কার হয়নি। বর্ষার সময় অধিকাংশ অংশ পানিতে তলিয়ে থাকে, যা লাশ বহনের কাজকে কঠিন করে তোলে।
ভৈরব উপজেলা হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায় সুমন বলেন, “এই শ্মশান আমাদের শেষ ঠিকানা। বর্ষার সময় রাস্তাটি ডুবে যায়, পৌঁছানো খুব কষ্টকর। আমরা সরকারের কাছে দ্রুত সংস্কারের আবেদন জানাচ্ছি।”
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাস্তার অবস্থা পরিদর্শন করা হয়েছে এবং শিগগিরই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array