আচমিতায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৬ নম্বর আচমিতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ দোয়া মাহফিলটি রূপ নেয় অনুপ্রেরণামূলক মিলনমেলায়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন আচমিতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হক তারু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিবুর রহমান কাঞ্চন। দোয়া মাহফিল পরিচালনা করেন আচমিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সহসভাপতি শফিকুর রহমান বাদল, সহসভাপতি সৈয়দ শামসুল আরেফিন, আচমিতা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাদশা, কটিয়াদি উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শরিফউদ্দিন, এবং আচমিতা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন।
বক্তারা বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালবাসা, তার রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে তার অবদান তুলে ধরেন। তারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রামী ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তার দ্রুত সুস্থতা কামনায় দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন তারা।
অনুষ্ঠানে আচমিতা ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে সবাই আন্তরিক প্রার্থনা করেন।




