ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ৩ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে তিন বস্তা ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ভৈরব স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে এই কাপড় উদ্ধার করা হয়।
জানা গেছে, বিকেল ৫ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্নফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে একটি অসাধু চক্র সীমান্তবর্তী এলাকা থেকে স্টেশনের প্লাটফর্মে নামে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে চক্রটি স্টেশন থেকে দ্রুত পালিয়ে যায়।
এরপর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে পড়ে থাকা অবস্থায় রেলওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তাগুলো থেকে ৯০ প্যাকেট রোল ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় জব্দ করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে।




