কিশোরগঞ্জে র্যাবের অভিযানে অনলাইন জুয়া খেলায় জড়িত একজন গ্রেপ্তার
সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানার যশোদল এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তার করা হয় মো. ওবায়দুল্লাহকে (৩২)।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ লাখ ৫১ হাজার ৭৭০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সংবলিত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতগুলো জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।






Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array