মাদকাসক্তির জেরে নিকলীতে যুবকের আত্মহত্যা
কিশোরগঞ্জের নিকলীতে লিংকন বর্মন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি নিকলী সদরের বর্মনপাড়া গ্রামের সুখেন বর্মনের ছেলে।
বুধবার (২৫ মার্চ) সকালে নিকলী কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, লিংকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে কোনো এক সময় শ্মশানঘাটের একটি ঘরের বারান্দার কাঠের আঁড়ার সঙ্গে পরিহিত লুঙ্গি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বাবা সুখেন বর্মন জানান, তার ছেলেকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হলেও তাকে মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে নিকলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শ্মশানঘাট এলাকাটি মাদক বিক্রি ও সেবনের একটি চিহ্নিত স্পট হিসেবে পরিচিত।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array