ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায়, ঘুরে দেখবে জাতীয় স্টেডিয়াম
কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে আসছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। আজ ঢাকায় এসে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের কথা রয়েছে। বাফুফের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরই মধ্যে ব্রাজিলের একটি প্রতিনিধি দল কলকাতার মাঠ পরিদর্শন করেছে। তবে মাঠের অবস্থা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে। একই সফরের অংশ হিসেবে এবার ঢাকায় আসছে দেশটির আরেকটি প্রতিনিধি দল।
তবে ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরকে বাংলাদেশে নেইমার, ভিনিসিয়ুসদের ম্যাচ খেলার সম্ভাবনার সঙ্গে যুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছে বাফুফে। তাদের সফরের মূল উদ্দেশ্য বাফুফের সঙ্গে মতবিনিময় এবং জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করা।
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় বাড়িঘর ও সড়ক। ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের ঢাকা সফরের খবরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বকাপজয়ী কোনো দলের বাংলাদেশ সফরের স্মৃতিও খুব বেশি পুরোনো নয়। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসিরা। ম্যাচে ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনা।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array