কটিয়াদী নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদীতে নজরুল চর্চা ও সাংস্কৃতিক বিকাশে নিবেদিত প্রতিষ্ঠান কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২২ মার্চ) সন্ধ্যায় কটিয়াদী নজরুল একাডেমির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাজিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, সঙ্গীতশিল্পী অপূর্ব নারায়ণ চক্রবর্তী, একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন, জয়দ্বীপ বিশ্বাসসহ অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নজরুলের আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন মো. শাহজাহান, অপূর্ব নারায়ণ চক্রবর্তী, মেহেরুল হুদা বুলবুল, শিপলু ভট্টাচার্য, জয়দ্বীপ বিশ্বাস, আব্দুর রউফ খোকন, আব্দুল মান্নান স্বপন প্রমুখ।
তবলায় সহযোগিতা করেন বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত তবলা বাদক এবং কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক দেবাশীষ রায় পার্থ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।







