করিমগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. কবীর মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে করিমগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হকের নেতৃত্বে এসআই মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স করিমগঞ্জ থানাধীন চামড়া বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কবীর মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।













