শামসুদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 63.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবস্থিত শামসুদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কুল-এ এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট ও বাজিতপুর সিনিয়র সহকারী জজ আদালতে অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ সম্রাটের যোগদান উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজ-এর সহকারী অধ্যাপক টি. জে. রোমেনা মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড-এর সভাপতি মোস্তাক আহমেদ (দাদাভাই) এবং করিমগঞ্জ সরকারি কলেজ-এর প্রভাষক রাজাকুন নাহার সুমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মাসুক আহমদ। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ সম্রাট। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষায় সফলতার জন্য মনোযোগ, অধ্যবসায় ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর আহমেদ। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি নাজমুল ইসলাম।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়। অভিভাবকরাও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সবশেষে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।










