কুলিয়ারচরে টেলিকম দোকানে চুরি, ময়মনসিংহে প্রধান অভিযুক্ত আটক
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারে স্মার্ট টেলিকমে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি এ ঘটনায় প্রধান অভিযুক্ত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ডুমরাকান্দা বাজারের ব্যবসায়ী ইজ্জত আলীর মালিকানাধীন স্মার্ট টেলিকমে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে পাঁচটি দামি ব্র্যান্ডের স্মার্টফোন, বিপুল পরিমাণ মোবাইল অ্যাক্সেসরিজ ও নগদ টাকা নিয়ে যায়।
চুরির পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আটকের পর চুরি যাওয়া মালামাল ও নগদ টাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে চুরি যাওয়া সব মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মালামাল ও খোয়া যাওয়া নগদ টাকার পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চলছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে কি না, হলে মামলার নম্বর ও কোন ধারায় মামলা হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন আটক হওয়ায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকসহ ডুমরাকান্দা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array