ইসরাইলের শিন বেত সদর দপ্তর ও দুই বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেত–এর সদর দপ্তর ও দুটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ড্রোন হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় এবং দুটি সামরিক বিমানঘাঁটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানায়, হামলাগুলো চালানো হয়েছে ‘পালমাচিম’ ও ‘ওভদা’ বিমানঘাঁটিকে লক্ষ্য করে।
এর মধ্যে ‘পালমাচিম’ বিমানঘাঁটি ভূমধ্যসাগর উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত। আর ‘ওভদা’ বিমানঘাঁটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইল কোনো মন্তব্য করেনি।










