কিশোরগঞ্জ-৫ এ মনোনয়ন প্রত্যাশী ইকবালের পক্ষে বিশাল মশাল মিছিল
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে মনোনয়ন দাবিতে বাজিতপুর ও নিকলীর বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় একযোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে এসব মশাল মিছিল বের হয়। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
স্থানীয় নেতাদের দাবি—দলীয় কার্যক্রমে দীর্ঘদিনের সক্রিয়তা ও জনপ্রিয়তার ভিত্তিতে শেখ মুজিবুর রহমান ইকবালই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির যোগ্য প্রার্থী।










