বিন্নাটিতে মিনি ফুটবল-২০২৫ এর ফাইনাল সম্পন্ন
পুরস্কার বিতরণীতে ভিপি সোহেল এবং অন্যান্য অতিথিরা
বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল)।
ফাইনালে প্রতিদ্বন্দী দুই দল দনাইল প্রবাস একাদশ এবং এম এম খান ফুডস একাদশের মধ্যে তুমুল উত্তেজনাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত, দনাইল প্রবাস একাদশ ১-০ গোলের ব্যবধানে এম এম খান ফুডস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি খালেদ সাইফুল্লাহ সোহেল বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array