কটিয়াদীতে রিকশাচালকের রহস্যময় হত্যাকাণ্ড
কিশোরগঞ্জের কটিয়াদীতে আব্দুর রশীদ (৩৮) নামে এক রিকশাচালক বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়ার পর তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝিবাড়ী মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের পাশে মাছ ধরার একটি বড়শি ছিল। মৃতদেহে মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো ছিল। পাশের সড়কে একটি বিভাটেক রিকশাও পাওয়া যায়।
পরিবারের বরাতে নিহতের মামাতো ভাই বিল্লাল জানান, আব্দুর রশীদ পেশায় বিভাটেক রিকশা চালাতেন এবং নানা শ্রমজীবী কাজ করতেন। তিনি মাছ শিকার করতেও পছন্দ করতেন। বৃহস্পতিবার বিকালে রিকশা নিয়ে বের হওয়া রশীদ গভীর রাতেও বাড়িতে ফেরেননি। ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।
বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদে পুলিশ লাশটি উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array