হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘জুলাই এক্য কিশোরগঞ্জ’। শুক্রবার রাতে আখড়া বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরানথানায় গিয়ে সমাবেশে একত্রিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে; অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আরও বলেন, হাদির ওপর হামলাকে তারা গণতন্ত্রকামী কণ্ঠরোধের প্রচেষ্টা হিসেবে দেখছেন। দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array