হোসেনপুরে ৭ দিনব্যাপী ভ্রাম্যমাণ পাটজাত পণ্য প্রশিক্ষণের উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী ভ্রাম্যমাণ পাটজাত পণ্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার ধুলজুরি এলাকার খাদিজা যুব মহিলা পুনর্বাসন সংঘের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুজ্জামান, রফিকুল বাশার এবং প্রশিক্ষক সামিয়া নাসরিন প্রীতি প্রমুখ।
এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের পাট দিয়ে তৈরি ব্যাগ, ওয়াল ম্যাট এবং বিভিন্ন ধরনের শোপিস সামগ্রী তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array