হোসেনপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) পৌর শহরের কুড়িঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।
পুলিশ জানায়, আল আমিন অপু হোসেনপুর পৌরসভার মুরশিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array