হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসীন মাসনাদ, হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক ও সাধারণ সম্পাদক মো. মানছুরুল হক রবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু নাঈমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে র্যালি বের করে স্থানীয় শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।




