নিকলী মডেল প্রেসক্লাব আত্মপ্রকাশ, সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক হিমেল আহমেদ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে নিকলী মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল সন্ধ্যায় (১৫ জানুয়ারি) নিকলী সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে নিকলী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কণ্ঠভোটের মাধ্যমে প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাব পত্রিকার মোঃ হেলাল উদ্দিন সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার হিমেল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া দৈনিক যায়যায়দিন পত্রিকার সাজেদুল হক নাঈম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ আলী (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), সহ-সভাপতি: মোঃ নুরুল ইসলাম (দৈনিক আজকের দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ খাইরুল ইসলাম (দৈনিক বিজনেস ফাইল), সহ-সাংগঠনিক সম্পাদক: দিনার (সাংবাদিক), কোষাধ্যক্ষ: মোঃ ইসমত (দৈনিক বাংলাবাজার), দপ্তর সম্পাদক: রেদুয়ানুল হক শাওন (দৈনিক আমার সংবাদ), প্রচার সম্পাদক: আমিনুল ইসলাম (সরেজমিন)। এছাড়া মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আল আমিনসহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “নিকলী উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তোলা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।”







